হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হজযাত্রীদের সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, আশ্বাস রাষ্ট্রদূতে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি