৪ মে ২০২৬

হাতীবান্ধায় শিশু সুরক্ষা কমিটির আয়োজনে বাল্য বিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাতীবান্ধায় শিশু সুরক্ষা কমিটির আয়োজনে বাল্য বিয়ে

মোঃ মামুনুর রশি(মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শিশু সুরক্ষা কমিটি’র সভাপতি গোলাম ফারুক সোনা’র বিরুদ্ধে বাল্য বিয়ের আয়োজন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ওই সভাপতি সিঙ্গিমারী ইউনিয়নের উওর ধুবনী গ্রামে তার নিজ বাড়িতে এ বাল্য বিয়ের আয়োজন সম্পন্ন করেন। গোলাম ফারুক সোনা উওর ধুবনী গ্রামের তাইজুল ইসলামের ছেলে। রুপান্তর নামে একটি এনজিও ওই ‘শিশু সুরক্ষা কমিটি’র মাধ্যমে এ উপজেলায় বাল্য বিয়ে রোধে কাজ করে আসছে। জানা গেছে, রুপান্তর নামে একটি এনজিও শিশু বিয়ে রোধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা শিশু সুরক্ষা কমিটি গঠন করেন।

ওই কমিটি’র সভাপতির দায়িত্বে আছেন গোলাম ফারুক সোনা। গত মঙ্গলবার রাতে ওই উপজেলার উওর ধুবনী গ্রামে গোলাম ফারুক সোনা তার নিজ বাড়িতে একটি বাল্য বিয়ে আয়োজন সম্পন্ন করেন। বাল্য বিয়ের বর হলেন, একই এলাকার আকতার আলীর পুত্র ওমর আলী ও কনে হলেন পার্শ্ববর্তী পূর্ব সির্ন্দুনা গ্রামের চাম্পাফুল এলাকার এক স্কুল ছাত্রী।

হাতীবান্ধা উপজেলা শিশু সুরক্ষা কমিটি’র ওই সভাপতি গোলাম ফারুক সোনা তার নিজ বাড়িতে বাল্য বিয়ের আয়োজন সম্পন্ন করার বিষয়টি স্বীকার করে বলেন, কিছু মানুষ এসে হাতে-পা ধরে তখন আমি বাধ্য হয়ে বাল্য বিয়ের আয়োজনে একটু সহযোগিতা করে থাকি মাত্র। হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, উপজেলা শিশু সুরক্ষা কমিটি’র সভাপতি গোলাম ফারুক সোনা আমার জানা মতে এ পর্যন্ত ৩টি শিশু বিয়ে দিয়েছেন। বিষয়টি আমি ওই কমিটি’র পৃষ্ঠপোষকতায় থাকা রুপান্তর নামক এনজিও’কে জানিয়েছি। হাতীবান্ধা উপজেলা শিশু সুরক্ষা কমিটি’র পৃষ্ঠপোষক এনজিও রুপান্তর’র এরিয়া ব্যবস্থাপক মোস্তফিজুর রহমান বলেন, বিষয়টি আমি একটু জানতে পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, বিষয়টি আমি জানতে পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে-সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি