১০ আগস্ট ২০২৬

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ডলি জহুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসপাতালে ভর্তি অভিনেত্রী ডলি জহুর
বাংলাপ্রেস ডেস্ক: হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে বরেণ্য অভিনয়‌ শিল্পী ড‌লি জহুর‌কে। বৃহস্প‌তিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় তা‌কে। অভিনয়‌ শিল্পী সং‌ঘের সাধারণ সম্পাদক রওনক হাসান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন। হাসপাতা‌লের বিছানায় ধারণ করা এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন রওনক হাসান। তা‌তে নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বো। উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মা‌সে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস ক‌রেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখা‌নে পুত্র-পুত্রবধূ এবং না‌তি-নাত‌নির স‌ঙ্গে দারুণ সময় কাটান এই অভি‌নেত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি