৬ মে ২০২৬

হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী
  বাংলাপ্রেস ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে ভর্তি হন তিনি। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক পবিত্র কুমার। তিনি জানান, কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে ভর্তি হন। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে। তিনি জানান, কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ ও ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হয়েছে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি