১৮ জুন ২০২৬

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক সনু নিগম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক সনু নিগম

বিনোদন ডেস্ক : সনু নিগমের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্তরা। ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই গায়কের সুস্থতা চেয়েও প্রার্থনা করেছেন বলিউডের তারকারা।

মারাত্মক অবস্থা গায়ক সোনু নিগমের। রেস্তোরাঁয় সি-ফুড খেয়ে এখন হাসপাতালে ভর্তি জনপ্রিয় এই গায়ক। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের ইনস্টা্গ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেই পোস্টেই তিনি জানান, ওড়িশার একটি রেস্তোরাঁ থেকে সি-ফুড খেতে গিয়েছিলেন তিনি। তার পরেই খারাপ অবস্থা হয়ে যায় ৪৮ বছর বয়স্ক এই গায়কের। এক চোখ ফুলে যায়, সারা শরীরে অ্যালার্জি দেখা দেয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় সোনু নিগমকে।

চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন সনু। ডাক্তারদের ধন্যবাদও জানিয়েছেন এই গায়ক। সনু নিগমের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্তরা। ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই গায়কের সুস্থতা চেয়েও প্রার্থনা করেছেন বলিউডের তারকারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি