হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। সন্ধ্যা সাড়ে ছয়টায় হাসপাতালে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক সাংবাদিকদের কে জানান, বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে খালেদা জিয়ার। পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পরীক্ষা শেষে বাসায় নেয়া হতে পারে বিএনপি চেয়ারপারসনকে।
প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফিরেন খালেদা জিয়া। সেদিন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকায় বাসায় রেখেই তাকে চিকিৎসা দেয়া হবে।
৭৮ বছর বয়সি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি