৬ মে ২০২৬

হাসপাতালে খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসপাতালে খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার আগে বিএনপি মহাসচিব এসে তার সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেশকিছু দিন ধরেই অসুস্থ বোধ করছেন। তাই, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক‌্যাল বোর্ড সবকিছু পর্যালোচনা করার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে জানানো যাবে। এর আগে গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হলে খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। করোনার ডেল্টা ভ‌্যারিয়েন্ট বাংলাদেশে হানা দিলে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়। ৯ মে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার ফল ‘করোনা নেগেটিভ’ আসার খবর জানায় বিএনপি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি