৮ মে ২০২৬

হাসপাতালে গিয়ে সেবা না পাওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাসপাতালে গিয়ে সেবা না পাওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে সেবা না পাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, করোনা রোধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

ভিডিও কনফারেন্সে চিকিৎসা নিতে গিয়ে সেবা না পাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

এ সময় তিনি বলেন, ‘এই ভাইরাসটির প্রসারিত হওয়ার বিষয়টি এটা অংকের মতো। এপ্রিলে আমাদের দেশে এর ধাক্কা ব্যাপকভাবে আসবে। এ রকমই আলামত পাওয়া যাচ্ছে। এ ধরনের কিছু প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। চলতি মাসে আমাদের জন্য দুঃসময় আসছে। সব জায়গা থেকে এ ধরনের খরব পাচ্ছি। কেউ একটু অসুস্থতার দেখতে পেলে চিকিৎসা করাবেন। কেউ লুকাবেন না। লুকাতে গেলে নিজেও ক্ষতিগ্রস্থ হবেন। অন্যদের ক্ষতি করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানিয়েছেন, চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

তিনি বলেন, ‘আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া কথাও জানান তিনি। যারা এই সময়ে দায়িত্বপালন করছেন তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবে কিনা সেটাও দেখা হবে।’

করোনা মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

এর আগে প্রধানমন্ত্রী গত ৩১ মার্চ ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের দিক-নির্দেশনা দেন। কর্মহীন হওয়া দেশের দরিদ্র মানুষদের প্রণোদনাসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনাও দেন সরকারপ্রধান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি