হাসনাতের ওপর হামলায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এ জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরইমধ্যে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আগে থেকেই সতর্ক থাকবে সরকার।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করে। এজন্য তাদের সঙ্গে কো-অপারেশন মূলক সম্পর্ক থাকা দরকার। এছাড়া, পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তিনি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসি জানান, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি