৪ মে ২০২৬

হাসিনার চাচা শেখ কবিরকে দাফন করা হলো নিজ গ্রামে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম
হাসিনার চাচা শেখ কবিরকে দাফন করা হলো নিজ গ্রামে

গোপালগঞ্জ প্রতিনিধি:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা  শেখ কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় তার প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত তৃতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক বছর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

এর আগে শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রাঙ্গণে। পরে ইসলামী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

শেখ কবির হোসেন ১৯৪২ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। একই সঙ্গে তিনি ছিলেন একজন সফল শিক্ষা উদ্যোক্তা। এলাকায় স্কুল, কলেজ  ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

এ শিক্ষা উদ্যোক্তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন  প্রতিষ্ঠান ও ব্যক্তি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি