১০ মে ২০২৬

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই: হাসনাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই: হাসনাত
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে, তাই তার পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে। একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। দেড় ঘণ্টায় ফেসবুক পোস্টটিতে ৮ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, গণ-অভ্যুত্থানে পদত্যাগ পত্র লাগে না। মীর রূপক মিয়া লিখেছেন, হাসিনার পদত্যাগের কোনো তাৎপর্য নেই। সাদিক খান লিখেছেন, সহমত। তার পতন হয়েছে, পদত্যাগপত্রে কী আসে যায়? মোহাম্মদ নাজমুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, যে সরকারকে মানি না, তার পদত্যাগপত্র দিয়ে কী করব? এর আগে, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই। এরপর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। তার প্রতিক্রিয়াতেই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমন মন্তব্য করেছেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি