৪ মে ২০২৬

হাসিনা-মোদিকে কলকাতা টেস্টে আমন্ত্রণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাসিনা-মোদিকে কলকাতা টেস্টে আমন্ত্রণ

বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি পদের জন্য চূড়ান্ত হয়েছে সৌরভ গাঙ্গুলির নাম। দীর্ঘদিন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌরভ। প্রিন্স অব কলকাতা খ্যাত এই ক্রিকেট তারকাকে সম্প্রতি দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে মনোনয়ন দেয়া হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো কলকাতার ঐত্যিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টেস্ট খেলতে চলেছে বাংলাদেশ। দুটি বড় উপলক্ষকে সামনে রেখে কলকাতা টেস্টকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে সিএবি’র পক্ষ থেকে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, একই মঞ্চে খেলা দেখতে আমন্ত্রণ পেয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। চলতি মাসের ৩০ তারিখ ঢাকা ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসান-তামিম ইকবালদের

ভারতের বিপক্ষে কলকাতা টেস্ট ২২ নভেম্বর শুরু হবে। সাদা পোশাকের ম্যাচটি শেষ হবে ২৬ নভেম্বর।

এদিকে আগামী ২৩ অক্টোবর বিসিসিআই’র নির্বাচন। সভাপতি পদে সৌরভ ছাড়া আর কেউই লড়ছেন না। সব ঠিক থাকলে ২৪ অক্টোবর দায়িত্বগ্রহণ করতে চলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি