৬ মে ২০২৬

হাসিনা-ইমরান ১৫ মিনিটের ফোনালাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাসিনা-ইমরান ১৫ মিনিটের ফোনালাপ
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এ সময় দুই নেতা প্রায় ১৫ মিনিট আলাপ করেন। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের এক সংবাদ বিবরণীতে এমন তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বুধবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন। এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীর মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন সাবেক এই ক্রিকেট কিংবদন্তি। জবাবে করোনা সংক্রমণ মোকাবেলা ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি