৫ মে ২০২৬

হার্ট অ্যাটাকে মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্সের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হার্ট অ্যাটাকে মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্সের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : হার্ট অ্যাটাকে মারা গেছেন মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। এই পারফর্মারের মূল নাম আর্ল সিমন্স। হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারবেষ্টিত অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান ডিএমএক্স। তার পরিবার এক বিবৃতিতে জানায়, ‘সে ছিল একজন যোদ্ধা। মৃত্যুর সঙ্গেও লড়াই করেছেন তিনি।’ তারা আরও জানায়, ‘আর্লের মিউজিক বিশ্বের অগণিত ভক্তদের অনুপ্রাণিত করেছে এবং তার আইকনিক উত্তরাধিকার বেঁচে থাকবে চিরদিন।’ পাঁচদিন আগে নিউইয়র্কের হোয়াইট প্লেইনসে ডিএমএক্স হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালের ভেন্টিলেশনে ব্যবস্থায় নেওয়া হয়। তবে হার্ট অ্যাটাকের কারণ জানেন না বলে উল্লেখ করেন তার আইনজীবী। ১৯৯০ এর দশকের শেষ দিকে ‘পার্টি আপ’ ও ‘গেট অ্যাট মি ডগ’সহ আরও কিছু গানের মাধ্যমে র‌্যাপ জগতে তোলপাড় তোলেন ডিএমএক্স। তার প্রথম অ্যালবাম বাজারে এসেই বিলবোর্ড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়। ৫০ বছর বয়সী এ গায়ক অভিনেতা হিসেবেও পরিচিতি। তিনি চল্লিশের বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘নেভার ডাই অ্যালোন’ ডিএমএক্সের অন্যতম দুই সিনেমা। এছাড়া টিভি অনুষ্ঠানেও তিনি নিয়মিত মুখ ছিলেন। ডিএমএক্স তিনবার গ্র্যামি মনোনয়ন পেয়েছে, যা এসেছে এ শতকের শুরুর দুই বছরে। দুটি ছিল সেরা র‌্যাপ একক ও অন্যটি ছিল সেরা র‌্যাপ অ্যালবাম বিভাগে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি