হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী মেনন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন : প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে ‘হিপ জয়েন্টের হাড় ভেঙে’ হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসার সামনে এই ঘটনা ঘটে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, মন্ত্রীর বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে যাওয়ায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করার কথা বলেছেন। আগামী দুই তিন দিনের মধ্যে মন্ত্রীর সার্জারি করা হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিসভায় রদবদলে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি
