৫ মে ২০২৬

হানিমুনে কোথায় পাড়ি দিলেন সৃজিত-মিথিলা ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হানিমুনে কোথায় পাড়ি দিলেন সৃজিত-মিথিলা ?

বাংলাপ্রেস ডেস্ক: হাল্কা শীতেই টলিউডে ‘বসন্ত এসে গেছে’। গত শুক্রবারই বাংলাদেশি অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পরদিনই মিয়াঁ-বিবি মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিলেন সুদূর সুইৎজারল্যান্ডে। তবে উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইৎজারল্যান্ড ভ্রমণ।

জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তাঁরা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন। জানা গিয়েছে, এক সপ্তাহ সেখানে কাটানোর প্ল্যানে রয়েছেন তাঁরা।

গতকালই ইনস্টাগ্রামে সৃজিত তাঁদের বিমানযাত্রার একটি ছবি শেয়ার করে লিখেছেন , ‘জেনে ওয়াহ!’ ছবিতে দেখা যাচ্ছে বরফে ঢাকা আল্পস পর্বতমালা। পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। এ বার শুধুই একান্তে সময় কাটানো। ফিরে এসেই আবার ডুবতে হবে কাজে। সামনেই সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পাবে। মিথিলার হাতেও রয়েছে এক গাদা কাজ। তাই এ ক’দিন শুধুই নিজেদের জন্য।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি