৬ মে ২০২৬

হামলার পর টিএসসি দখলে নিল ছাত্রলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হামলার পর টিএসসি দখলে নিল ছাত্রলীগ
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ। এর আগে তাদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেয়। পরে তারা হলের তালা লাগিয়ে ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। শিক্ষার্থীরাও হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুড়তে থাকেন। অন্যদিকে ছাত্রলীগের আরেকটি দলকে হেলমেট পরে একাত্তর হলের গেটের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। ছাত্রলীগ অভিযোগ করেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আগে হামলা চালিয়েছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। এ হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি