২২ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৬ পিএম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৩ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৯০ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬০ জন শিশু। এ সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫।

এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৭ হাজার ৭৪৩ রোগী, যাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি