৮ মে ২০২৬

হামার ডোমার এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্যাকেট বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হামার ডোমার এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্যাকেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন হামার ডোমার। মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে হামার ডোমার এর ব্যানারে নিজস্ব অর্থায়নে ৫শতাধীক মানুষের মাঝে চাউল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন আসাদুজ্জামান চয়ন।

এ সময় ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন,সদস্য সচিব খোরশেদ আলম খোকন, পৌর জাপার আহবায়ক মতিয়ার রহমান, উপজেলা স্বোচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মিলন ইসলাম, রংপুরের কন্ঠের প্রকাশক শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা ডোমার সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা জাপা’র আহবায়ক আসাদুজ্জামান চয়ন গত সপ্তাহে আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২শতাধীক মানুষের মাঝে চাউল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করেন। দেশে মরণব্যাধী করোনা ভাইরাস আতংকে মানুষ যখন দিশেহারা।

এমন সময় তাদের এ ধরনের সহায়তা অবশ্যই প্রসংসনিয় বলে অনেকে ধারনা করেন। তবে অদ্যবদি সরকারের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভুগীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি