৫ মে ২০২৬

হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছবে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছবে আজ
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ রবিবার রাতে ঢাকায় পৌঁছবে। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য জানিয়েছেন। এর আগে হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে বিশেষ ব্যবস্থায় গত শুক্রবার মালদোভায় নিয়ে যাওয়া হয়। গতকাল মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছে। হাদিসুর রহমান বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার মরদেহ নিয়ে একটি ফ্রিজারভ্যান গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা হয়। এর আগে রোমানিয়া কর্তৃপক্ষ হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চায়। পরে বাংলাদেশ থেকে তার পরিবারের সম্মতিপত্র পাঠানো হয়। বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক গত ৯ মার্চ দুপুরে দেশে ফেরেন। তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দর জলসীমায় নোঙর করেছিল বাংলার সমৃদ্ধি। গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায় এবং নিহত হন হাদিসুর রহমান। পরে জীবিত ২৮ নাবিককে গত ৩ মার্চ ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে উদ্ধার করে ইউক্রেনের একটি শেল্টার নেওয়া হয়। সেখান থেকে তাদের নিরাপদে নিয়ে যাওয়া হয় রোমানিয়ায়। এত দিন ইউক্রেনের একটি শেল্টার হাউসে ‘ফ্রিজআপ’ করে রাখা হয়েছিল হাদিসুরের মরদেহ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি