৪ মে ২০২৬

হাবিবুল বাশারের মায়ের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাবিবুল বাশারের মায়ের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মা হারিয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে তার মা রিজিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারাদেশের জনজীবন। এর মাঝেই অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়ি যান বাশার। দেখে যথারীতি ঢাকায় ফেরেন তিনি। সেটিই মায়ের সঙ্গে শেষ দেখা হয়ে থাকল বাংলাদেশ সাবেক অধিনায়কের। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি বাবাকে হারিয়েছেন বাশার। কয়েক বছর আগে মেজ ভাই একরামুল বাশার তুহিনও তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছিলেন সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের একসময়ের গোলরক্ষক। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একরামুল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি