গ্যাটকো মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন চার্জ গঠনের নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গ্যাটকো দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন করতে বলেছেন আদালত।
আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, মামলাটিতে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল সব আসামির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে চার্জ গঠনের প্রস্তাব করেন। তখন অন্য বিচারক ছিলেন। এখন বিচারক বদল হয়ে নতুন বিচারক এসেছেন। প্রসিকিউটর হিসেবে এ মামলায় আমাকেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চার্জ ও অব্যাহতির আবেদনের শুনানি আগের বিচারক শুনেছেন। নতুন বিচারক চার্জ শুনানি শুরু থেকে শুনবেন। তাই তিনি (বিচারক) আমাদের আগামী তারিখে নতুন করে চার্জ গঠনের প্রস্তাব উপস্থাপন করে শুনানি করতে বলেছেন।”
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে চার্জশিটভুক্ত ২৪ জন আসামি ছিলেন। তাদের মধ্যে ৯ জন মারা গেছেন। বর্তমানে আসামি ১৫ জন।
অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, প্রয়াত মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (অব.) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব।
এর আগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি করা হয়। পরের বছর ১৩ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর মামলার দুই আসামি গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন। ২০০৮ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করেন। এরপর থেকে ১০ বছর মামলাটির বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
সর্বশেষ ২০২২ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট ওই দুই আসামির আবেদন খারিজ করে দেন এবং ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি