৭ মে ২০২৬

গ্যাসের দাম বৃদ্ধি জনগণের মেনে নেয়া উচিত : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গ্যাসের দাম বৃদ্ধি জনগণের মেনে নেয়া উচিত : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক : দেশের অর্থনৈতিক উন্নতি চাইলে আন্দোলন না করে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি জনগণের মেনে নেয়া উচিত। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এখন জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছি। জ্বালানিতে পর্যাপ্ত মনযোগ দিয়েছি বলেই তা সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়িয়েছি।’

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। কিন্তু এলএনজি আমদানি ব্যয় অনেক। এলএনজি আমদানিতে প্রতি ঘন মিটার ৬১.১২ টাকা ব্যয় হয়। কিন্তু ব্যাপক ভর্তুকি দিয়ে তা প্রতি ঘন মিটার ৯.৮ টাকায় সরবরাহ করা হচ্ছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধির পরও ১০ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, দুটি পথ খোলা রয়েছে, হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি না বাড়িয়ে এলএনজি আমদানি কমিয়ে দেয়া অথবা অর্থনৈতিক উন্নয়নের জন্য মূল্যবৃদ্ধি গ্রহণ করে নেয়া। ভারতের সঙ্গে গ্যাসের মূল্যের তুলনা দিয়ে তিনি বলেন, ভারতের চেয়ে গ্যাসের মূল্য বাংলাদেশে অনেক কম। ভারতে বছরে দু’বার গ্যাসের মূল্য এডজাস্ট করা হয়। প্রথমবার এপ্রিলে পরে অক্টোবরে।

প্রতি ঘন মিটার ভারতে গ্যাসের দাম গৃহস্থালিতে স্থানভেদে ৩০ থেকে ৩৭ টাকা, আর বাংলাদেশে মাত্র ১২.৬০ টাকা। বাংলাদেশে শিল্পে প্রতি ঘন মিটার গ্যাসের মূল্য ১০.৭০ টাকা, ভারতে তা ৪০ থেকে ৪২ টাকা, বাংলাদেশে সিএনজিতে প্রতি ঘন মিটার গ্যাস ৪৩ টাকা, ভারতে ৪৪ টাকা। বাণিজ্যে বাংলাদেশে ২৩ টাকা আর ভারতে ৫৮ থেকে ৬৫ টাকা।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতালকারীদের সমালোচনা করে তিনি বলেন, বাম-ডান সব একি কথা বলছে, তারা ভুলে গেছে আট-নয় বছর আগে অবস্থা কি ছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি