গভীর রাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
বাংলাপ্রেস ডেস্ক: গভীর রাতে মিছিল ও শ্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শিবিরবিরোধী বিক্ষোভ মিছিল বের করে নানা স্লোগান দিতে থাকেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেইট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এর মধ্যে ছিল— 'রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না','গুপ্তগিরি করিস না, পিঠের চামড়া থাকবে না','রাজাকাররা জানে না কি, তারেক রহমান প্রধানমন্ত্রী' এবং 'কবি নজরুলের মাটি, ছাত্রদলের ঘাঁটি' প্রভৃতি।
মিছিলে উপস্থিত নেতারা বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের ‘রাজাকারপন্থী’ বা স্বাধীনতাবিরোধী রাজনীতির স্থান নেই। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি