৫ মে ২০২৬

গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, আইসিইউতে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, আইসিইউতে ভর্তি

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ ভারতীয় সংগীত কিংবদন্তি লতা মঙ্গেশকর। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল (১০ নভেম্বর) দিবাগত রাতে লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত ২৮ সেপ্টেম্বর এই শিল্পী ৯০-এ পা দিয়েছেন। শারীরিক জটিলতা থাকলেও গতকাল রাতে তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন। ।

বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘রাত দেড়টার দিকে তাকে (লতা মঙ্গেশকর) হাসপাতালে নিয়ে আসা হয়। তখন শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়েছে।’

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, লতা ড. ফারুক-ই উদ্বদিয়ার তত্ত্বাবধানে রয়েছেন। সর্বজন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সেরা গায়িকা। শুধু হিন্দি ভাষায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি