গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গুণগত শিক্ষার আলোকবর্তিকা 'ব্রাইট স্টার কেজি অ্যান্ড মডেল স্কুল'। ১৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই মেধা বিকাশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের এসএসসি পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাইট স্টার। উপজেলার শীর্ষ ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবার মোট ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাস করেছে ৬৬ জন। পাসের হার ৯৭ শতাংশ।
প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে নিবিড় তদারকি। অধ্যক্ষ আশ্বিনী চন্দ্র বর্মন জানান, প্রতিটি শিক্ষকের অধীনে ৪ জন করে শিক্ষার্থীকে হোম মনিটরিংয়ের আওতায় রাখা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ছিল অতিরিক্ত ও বিশেষ ক্লাসের ব্যবস্থা।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, শিক্ষকদের সুপরিকল্পিত দিকনির্দেশনা ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য হোস্টেলসহ বিশেষ যত্নের কারণেই এই সাফল্য। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে শিক্ষা প্রসারে আরও বড় ভূমিকা রাখবে ব্রাইট স্টার।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঙ্গীত একাডেমি