গুমের মামলায় তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি এসি প্রিজন ভ্যানে তিন সেনা কর্মকর্তাকে আনা হয়। এ কারণে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাইব্যুনালে আনা তিন সেনা কর্মকর্তা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক এই তিন পরিচালক গ্রেপ্তার আছেন। বাকি ১০ আসামি পলাতক।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি