গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার রায় আজ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ (২৭ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করবেন। এজন্য ঢাকার আদালত পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১০টায় আসামিদের পাঠানো হবে। বেলা পৌনে ১২টার দিকে আসামিদের এজলাসে উঠানো হবে। বেলা ১২টার দিকে রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার পর আদালত থেকে তাদের সরাসরি প্রিজন ভ্যান দিয়ে আবারও কারাগারে পাঠানো হবে।
আজ মামলা দায়েরের তিন বছর চার মাস পর দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হবে। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ আশা করছেন মামলার আট আসামির মৃত্যুদণ্ড হবে। অপরদিকে আসামি পক্ষ ন্যায় বিচার প্রত্যাশা করছেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, আমরা সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ করতে পেরেছি যে, আসামিরা অপরাধী। তাই আমরা আশা করছি, ৮ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেবেন বিচারক।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি