১১ মে ২০২৬

গুলশান থেকে ওবায়দুল কাদেরের 'পালিত ছেলে' গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গুলশান থেকে ওবায়দুল কাদেরের 'পালিত ছেলে' গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেওয়া এক যুবককে। তার নাম আসাদুজ্জামান হিরু। বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয়দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের স্পেশাল টিম গ্রেপ্তার করে। তিনি ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওইদিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে মামলা হয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। গ্রেপ্তার হন অনেকে। আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতা ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও বেশ কিছু দিন দেশে থেকে পরে ভারতে পালিয়ে গেছেন বলে এরই মধ্যে তথ্য এসেছে। তবে এ নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি এখনও। অন্তর্বর্তী সরকার বলেছে, যদি কাদেরের অবস্থানের তথ্য জানা যেতে, তবে তাকে গ্রেপ্তার করা হতো।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি