গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
বাংলা প্রেস
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রায় দেড় ঘণ্টার চেষ্টার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের ওপর নির্মানাধীন অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি