৬ মে ২০২৬

গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী‌ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী‌ নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপ‌জেলার হাড়াভাঙ্গা গ্রামে‌ দু’প‌ক্ষের মধ্যে গুলি বিনিময়ে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থে‌কে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপ‌জেলার হাড়াভাঙ্গা গ্রামে‌ দু’প‌ক্ষের মধ্যে গুলি বিনিময়ে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থে‌কে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

‌নিহত মাদক ব্যবসায়ী কা‌জিপুর গ্রা‌মের ফজলুল হক ফজু হ‌তে পা‌রে ব‌লে জানান স্থানীয়রা। ত‌বে পু‌লিশ তার প‌রিচয় নি‌শ্চিত হ‌তে পা‌রে‌নি।

জানা গে‌ছে, হাড়াভাঙ্গা গ্রামে দু’প‌ক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পে‌য়ে পু‌লি‌শের ক‌য়েক‌টি দল ঘটনাস্থ‌লে যায়। এ সময় পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে তারা পা‌লি‌য়ে যায়। পরে ঘটনাস্থল থে‌কে গু‌লিবিদ্ধ একজ‌নের লাশ উদ্ধার ক‌রে প‌ু‌লিশ। একই সঙ্গে এক‌টি এল‌জি শাটারগান ও ক‌য়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌রেন্দ্র নাথ সরকার জানান, গুলি বিনিময়ের ঘটনার সঙ্গে এলাকার মাদক ব্যবসায়ীরা জ‌ড়িত। মাদক ব্যবসায়ী‌দের অভ্যন্তরীণ কোন্দ‌লের জে‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ত‌বে এ ঘটনার সঙ্গে যারাই জ‌ড়িত থাকুক না কেন তা‌দের গ্রেফতার করা হ‌বে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি