৫ মে ২০২৬

গুজবে কান দেবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুজবে কান দেবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুজবে কান দেবেন না। গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করতে পারে। তিনি বলেন, মিথ্যে তথ্য সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আজ দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ‘গুজববিরোধী জনসচেতনতামূলক বিজ্ঞান (টিভিসি)’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামলা উদ্দিন ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানের বক্তব্যে গুজব বা মিথ্যা তথ্যকে দিয়াশলাইয়ের কাঠির সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দিয়াশলাই কাঠি যেমন মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিকাণ্ড ছড়াতে পারে, তেমনি একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

ডিজিটাল বাংলাদেশে গুজবকে ইন্টারনেটের কুফল বলে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পথে আমরা অনেক দূর চলে গেছি। শহর থেকে প্রত্যন্ত গ্রামের সবাই ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু সুফলের সঙ্গে এর অপব্যবহারও করা হচ্ছে। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে কয়েক মাস আগে ঘটে যাওয়া শিক্ষার্থীদের দেশব্যাপী নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্কুলের ছেলেমেয়েরা যে রাস্তায় নেমে এসেছিল। যদিও তারা একটা সঠিক কারণেই রাস্তায় নেমেছিল। কিন্তু সেখানে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করেছিল। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের কথাও উল্লেখ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি