৪ মে ২০২৬

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা কলেজের শিক্ষিকা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা কলেজের শিক্ষিকা আটক

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি