৭ মে ২০২৬

গুজব ছড়িয়ে কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গুজব ছড়িয়ে কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: দুর্গাপূজা কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গুটিকয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতকারী সংখ্যায় খুবই কম তারপরও এরা ঘটনা ঘটিয়ে থাকে। সে জন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় সজাগ থাকে। এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন পরিষদসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি