১৯ জুন ২০২৬

গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৩৪ এএম
গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। 

ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তাঁর পরিচয় ব্যবহার ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে গুগল, মেটাসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন তিনি। সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির করা বিশেষ আবেদন মঞ্জুর করে মামলা দায়েরের অনুমোদন দেন। আদালতে প্রীতির পক্ষে আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর পরিচয় নকল করা হচ্ছে। এমনকি তাঁর নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর ও অবয়ব তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে।

এতে তাঁর ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এসব কর্মকাণ্ড ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনেরও লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

আইনজীবীর ভাষ্য, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ায় প্রীতি জিনতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর সদর দপ্তর ভারতের বাইরে, তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে।

এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সেলিব্রিটিদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। এর আগে একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি