গত ১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত ১৮ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচআর)। নতুন আগত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
শুক্রবার (১১ জুলাই) জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, নিপীড়ন ও সংঘাত হাজার হাজার রোহিঙ্গাকে আবারও বাংলাদেশমুখী হতে বাধ্য করছে।
ইউএনএইচআর জানায়, ২০১৭ সালের পর থেকে এটি রোহিঙ্গা স্থানান্তরের সবচেয়ে বড় ধারা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের প্রতি উদার আচরণ দেখিয়ে আসছে এবং বহু প্রজন্ম ধরে তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। বর্তমানে কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারের মধ্যে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প হিসেবে বিবেচিত।
সংস্থাটি আরও জানায়, এই নতুন আগতদের মধ্যে জুন মাসের শেষ নাগাদ প্রায় ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিকভাবে নিবন্ধন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আরও অনেকে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ক্যাম্পে প্রবেশ করে বসবাস শুরু করেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি