৪ মে ২০২৬

গরুর জন্য আলাদা মন্ত্রনালয় তৈরির দাবি করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
গরুর জন্য আলাদা মন্ত্রনালয় তৈরির দাবি করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতে গরু নিয়ে গেরুয়া শিবিরের দরদ যেন কমছেই না। কয়েকদিন আগে স্বামী অখিলেশ্বরানন্দ গিরিকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে কাউ প্রোটেকশন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাতেও সন্তুষ্ট হলেন না স্বামী অখিলেশ্বরানন্দ গিরি৷ এবার গরুদের জন্য একটা মন্ত্রনালয় তৈরি করার প্রস্তাব রাখলেন৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই মর্মে চিঠিও লিখে ফেলেছেন তিনি৷

নিজের এই দাবিকে নিজের মতো করেই মান্যতা দিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি। ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, রাজস্থানে ‘ডিরেক্টরেট অফ গোসেবা’র মতো দপ্তর থাকলে মধ্যপ্রদেশে থাকবে না কেন? মানুষের স্বার্থে এমন একটা দপ্তর তৈরি করা প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রের কাছ থেকে পাওয়া অর্থ সাহায্য থেকে তাঁর হাতে হাজার কোটি টাকা তুলে দিক রাজ্য৷ তাহলেই রাজ্যের গরুদের জন্য কাজ করে দেখাবেন তিনি৷ তাঁর দাবি, বিরোধীরাও তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন৷

এখানেই শেষ নয়, কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংকেও একহাত নিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ৷ আক্রমণ শানিয়ে বলেন, যিনি গো-সেবকদের প্রতারক বলেন, তাঁর থেকে বড় প্রতারক কেউ নেই৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের কয়েকজন স্বঘোষিত ধর্মগুরুকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, স্বামী অখিলেশ্বরানন্দ গিরি, নামদেব তেয়াগি, পণ্ডিত যোগেন্দ্র মহন্ত, স্বামী হরিহরানন্দজি সরস্বতী ও নর্মদানন্দজি৷

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি