৫ মে ২০২৬

গ্রাম পর্যায়ে ভ্যাকসিন শুরু শিগগিরই, লাগবে না রেজিস্ট্রেশন: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গ্রাম পর্যায়ে ভ্যাকসিন শুরু শিগগিরই, লাগবে না রেজিস্ট্রেশন: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: শিগগিরই গ্রাম পর্যায়ে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে আগেই রেজিস্ট্রেশন না করলেও চলবে। জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিতে পারবে। এ সময় গ্রাম পর্যায়ে করোনা টেস্ট করতে জনগণের অনীহা প্রকাশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটা ঠিক না। অনেকে মনে করে করোনা ধরা পড়লে কেউ তার সঙ্গে মিশবে না। করোনা টেস্ট করালে যদি পজিটিভ হয় তাহলে সে উন্নত চিকিৎসা পাবে। তাছাড়া করোনা টেস্ট না করালে তার দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ থাকে। মঙ্গলবার (জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি