গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিল বিদ্যুৎ বিভাগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল, ঠিক সেই সময় দেশজুড়ে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কমেছে বিদ্যুতের চাহিদা। এর ফলে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত জানিয়েছে বিভাগটি।
জানা গেছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।
এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি