গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফের নামে সাইবার আইনে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩২) জামিনে মুক্তি পাওয়ার পরে এবার তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন মামলা দায়ের হয়েছে ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল জজ আদালতে এ মামলা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে মামলাটি করেন। তিনি খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক। মামলায় বলা হয়, ডিজাইনার শামীম আশরাফ গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেসব পোস্টার শহরের দেয়ালে দেয়ালে সাটানো হয়। এরপর গত ১৮ তারিখ সিটি করপোরেশন এ বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় গত রোববার রাতে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া গেছে।সিটি করপোরেশনের পক্ষে মামলার আইনজীবী সাব্বির তালুকদার বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে যেকোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আরও সুনির্দিষ্ট জানা যাবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি