৪ মে ২০২৬

গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

গৌরীপুর, ময়মনসিংহ থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের বুধবার তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশে রেলওয়ে (ঢাকা) পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে। গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার বলতে পারবো কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন ও উদ্ধারকর্মীরা ৯ ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করে। ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বলেন লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গেরীপুর রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে । দুইটি বগি সংযোজন করার পর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ১৩ টি বগি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি