৭ মে ২০২৬

গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার নতুন রাস্তা নির্মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার নতুন রাস্তা নির্মান

ময়মনসিংহ থেকে সংবাদদাতা: এই গ্রামের লোকদের দীর্ঘদিন ধরে কোন রাস্তা না থাকায় দূর্ভোগের শিকার হতে হয়েছে শতাধিক পরিবারের। গ্রামের শতাধিক যুবক-যুবতী, বিভিন্ন শ্রেণির মানুষ উপজেলা শহর হয়ে বিভিন্ন স্থানে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে।

কিন্তু এলাকায় চলাচলের কোন রাস্তা না থাকায় নিজেরাই এই ভরা বর্ষায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুক্তভোগী গ্রামবাসী । ইউনিয়নের ধেরুয়া কড়েহা গ্রামের দক্ষিণপাড়া হইতে চল্লিশা কড়েহা চান মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের অধিক নতুন রাস্তা নির্মান করেন স্থানীয় গ্রামবাসী। গত ২০ শে জুন থেকে নতুন রাস্তা নির্মান শুরু করে ২৬ জুন শুক্রবার রাস্তার কাজ সমাপ্ত করেন তারা। ধেরুয়া কড়েহা গ্রামের বাসিন্দা মাসুদ রানা জানান গ্রামের শতাধিক লোক মিলে এই রাস্তা নির্মান করেছি।

অন্য আরেকজন বাসিন্দা খোকন মিয়া জানান রাস্তা না থাকার কারনে রোগী নিয়ে যেতে আমাদের অনেক সমস্যা হতো, এমনকি রাস্তা না থাকায় আমাদেও সাথে অন্য এলাকার লোকজন আত্বীয়তার সর্ম্পক করতে আসতো না। নতুন রাস্তা করে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি