৫ মে ২০২৬

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত-৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত-৩

হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার ২৯ জানুয়ারি গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে রাবেয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হন। হাসপাতালে নেয়ার পর নিহত হন ৩ জন। নিহতরা হলেন-উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০) ও সুতিরপাড়া গ্রামের অটো চালক রফিকুল ইসলাম (৫৫)।

নিহতদের পরিবার জানায়, নিহতরা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিল । গুরুত্বর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) প্রতিবন্ধী লাল মিয়া (৫০) মারা যান। আরো ১জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটি নেয়ার দুটি হ্যান্ডট্রলি রাস্তার বাম পাশের প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এসময় কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের সঙ্গে গৌরীপুরগামী অপর অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬০ উর্ধ্ব এক নারী নিহত হন। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে আহত ও নিহতদের উদ্ধার করেন। এসময় রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি জ জানান, নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস,অটো রিকশা ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি