গৌরীপুরে পুলিশের অভিযানে জুয়ারী সহ আটক ১৪

মো.হুমায়ুন কবির গৌরীপুর থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নিজ মাওহা কাচারী বাজার থেকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে সাতজন জুয়ারীকে আটক করে গৌরীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গৌরীপুর উপজেলার লক্ষীনগড় গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র রফিকুল ইসলাম( ৪০) নিজ মাওহা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মিলন মিয়া (৩৬),একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন খানের পুত্র শামছুল হক খান (৩০), নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দুঘিয়া গ্রামের চান মিয়ার পুত্র শহীদ মিয়া(৩০),একই গ্রামের মতিউর রহমানের পুত্র সুহেল মিয়া (৩০), আবুল কালামের পুত্র রফিকুল ইসলাম (৩০),আব্দুল আজিজের পুত্র আল আমিন (২৫) সহ আরও বিভিন্ন এলাকা থেকে ছুরি মামলায় ৫ জন, ওয়ারেন্টভূক্ত ২ জন সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, জুয়া ও বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করে ৭ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি