গৌরীপুরে প্রশাসনের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ
হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : সরকারি নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়াসহ উপজেলার ২৭টি মাদরাসায় পাঠদান কার্যক্রম চালু রাখার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে চলার জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর শহরের নয়াপাড়া মোঃ আবুল বাসার হুজুরের হাফেজিয়া মাদরাসা পরিদর্শনে যান। মাদরাসার পাঠদান কার্যক্রম চালু রাখায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবুল বাসার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষ দুপুর থেকে মাদরাসাটি বন্ধের ঘোষণা দেন।
অপরদিকে শহরের গোলকপুর, রামগোপালপুর, শ্যামগঞ্জ, মানিকরাজ, পাছার বাজার, উপজেলা সদর, পূর্বদাপুনিয়া, ভূটিয়ারকোনা, শালীহর, অচিন্তপুর বাজার, সিধলা, মাওহা বাজারের ২৬টি মাদরাসায় পৃথক অভিযানের প্রেক্ষিতে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান মাদরাসা বন্ধ ঘোষণা করেন।
উপজেল নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে যেখানে মাদরাসা চালুর খবর পাওয়া যাচ্ছে, সেখানেই মনিটরিং টিমের সদস্যরা যাচ্ছেন। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের সমন্বয়ে পৌর ও ১০টি ইউনিয়নে পৃথক মনিটরিং টিমও কাজ করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি