৮ মে ২০২৬

গৌরীপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেলো ১৯৬ জন শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেলো ১৯৬ জন শিক্ষার্থী

হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : ২০১৯সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মোট বৃত্তি পেয়েছে ১৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮০ এবং সাধারণ গ্রেডে ১১৬জন।

সাফল্যের ধারাবাহিকতায় জাগরনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ১৭ জন বৃত্তি পেয়েছে এর মধ্যে ট্যালেন্টপুলে ১৫জন ও ২জন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় গৌরব অর্জন করে। স্কুলের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চাকী জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসসহ জিপিএ-৫ সহ সন্তোষজনক বৃত্তি পেয়ে থাকে।

বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীগণ উচ্চশিক্ষিত, তারুণ্যদীপ্ত ও মেধাসম্পন্ন। অত্যন্ত নিরলসভাবে আধুনিক পব্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন- তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে পাঠকে আনন্দ দায়ক, বোধগম্য করে তুলে আরো ভালো ফলাফল করা সম্ভব।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন জানিয়েছেন,বৃত্তির ফলাফল উপজেলা কোটা অনুযায়ী পেলেও রেজাল্ট খুব ভাল হয়েছে। শিক্ষারমান আরও বৃদ্ধির জন্য প্রাথমিক সমাপনি পরিক্ষায় জিপিএ-৫ যেন বেশী পায় তার জন্য সকল স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের বলা হয়েছে। তাছাড়া তিনি আরও বলেন, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীদের শতভাগ রিডিং পড়া নিশ্চিত করার জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি