গৌরীপুরে নাতনির হাতে ৯০ বছরের দাদী খুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মোঃ হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে ৮ মাসের অন্তঃসত্ত্বা নাতনী সাবিকুন্নাহারের (২৫) হাতে খুন হয়েছেন প্রতিবেশি দাদী ফুলজান (৯০)। নিহত ফুলজান এ গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি এ গ্রামের তাঁরা মিয়ার মেয়ে।
নিহত ফুলজানের বড় ছেলে মজিবুর রহমান জানালেন, সাবিকুন্নাহার ও তাঁর মায়ের সম্পর্ক খুব ভালো, মা ঝাড়-ফুক করতেন তাই আজ পেট ব্যথার কথা বলে তার মাকে বাড়িতে নিয়ে যায় সাবিকুন্নাহার। বয়ষ্ক মা দুপুরে লাঠিতে ভর দিয়ে সাবিকুন্নাহারের বাড়িতে যায়। আড়াইটার দিকে প্রতিবেশিদের চিৎকারে জানতে পারেন, সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে তাঁর মাকে আঘাত করেছে। তখন গিয়ে দেখেন ঘাড়ে তিনটি গর্ত রয়েছে। তাঁর মায়ের সাথে সবসময় টাকা থাকতো, টাকার জন্যও তিনি খুন হয়ে থাকতে পারেন।
তবে সাবিকুন্নাহার দাবী করেন- ফুলজান তাদের ঘরে চুরি করতে গিয়ে ছিলেন। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে শাবলের আঘাত লাগে ফুলজানের গলায়। প্রতিবেশি দরাজ মিয়া বলেন- আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান- অভিযুক্ত সাবিকুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি