৪ মে ২০২৬

গৌরীপুরে মুজিববর্ষে পাকা ঘর পাচ্ছেন ১৮ দুস্থ ও দরিদ্র পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে মুজিববর্ষে পাকা ঘর পাচ্ছেন ১৮ দুস্থ ও দরিদ্র পরিবার

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)থেকে: মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্যোগ সহনীয় পাকা ঘর পাচ্ছেন স্থানীয় ১৮ দুস্থ ও দরিদ্র পরিবার। এ লক্ষে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৭ মার্চের আগেই এ ঘরগুলো তালিকাভুক্ত দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু এ বিষয়ে নিশ্চিত করে জানান, মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও (কাবিটা) কর্মসূচীর বরাদ্দে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এ উপজেলায় ১৮টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা।

১৭ মার্চের আগে এ ঘরগুলো তালিকাভুক্ত দুস্থ ও দরিদ্র লোকজনের মাঝে হস্তান্তর করা হবে জানান এ কর্মকর্তা। তিনি আরো বলেন, বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে এ উপজেলার অচিন্তপুর ইউনিয়নে নাজিরপুর গ্রামে দিন মজুর ছিদ্দিক মিয়ার (৬০) বাড়িতে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের যৌথভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি