৫ মে ২০২৬

গৌরীপুরে ক্বওমী ত্বলাবা সংগঠনের উদ্যোগে দেড় হাজার মাস্ক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ক্বওমী ত্বলাবা সংগঠনের উদ্যোগে দেড় হাজার মাস্ক বিতরণ

মো.হুমায়ুন কবির,গৌরীপুর থেকে: করোনা ভাইরাস সংক্রামণ থেকে সুরক্ষার জন্য ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকসহ দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে স্থানীয় ক্বওমী মাদ্রাসা ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ক্বওমী ত্বলাবা পরিষদ।

শনিবার (৬ জুন) গৌরীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা এ মাস্ক বিতরণ করেন। সংগঠনের আহবায়ক যুবায়ের আহমদ ও সদস্য সচিব মাহমুদুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচীতে অংশগ্রহন করেন সংগঠনের সদস্য আবিদ, মারুফ, আহাদ, আপেল, মাহফূজ, রাকিব প্রমুখ।

দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের মাঝে এ সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় সাংবাদিকদের পক্ষে মাস্ক গ্রহন করেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার ও সাবেক সভাপতি কমল সরকার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি