৬ মে ২০২৬

গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার
মো. হুমায়ুন কবির,গৌরীপুর, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের গৌরীপুরে কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ শরীফুল ইসলাম মিন্টু (২৬) নামের এক যুবককে শনিবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে গৌরীপুর থানা পুলিশ। এর আগে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২১ইং। মামলার বিবরণীতে জানা গেছে, ভিকটিমকে ৬/৭ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে উত্যুক্ত করতো মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শরীফুল ইসলাম মিন্টুর মামার বাসা গৌরীপুর কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকায় কিশোরীকে একা পেয়ে মিন্টু জোরপূর্বক ধর্ষণ চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে এসে তাকে উদ্ধার করে। শরীফুল ইসলাম মিন্টুর বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামে, তার বাবার নাম মোঃ আঃ ছালাম।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি